| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ১৪:১৪:৪৫:অপরাহ্ন  |  ২১০ বার পঠিত
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা বলেন, শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক নিয়ন্ত্রণ পরিবর্তন এবং আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনলে ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না। এ সময় তারা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে জনপরিসরে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের সুরক্ষা দেখিয়ে দায়মুক্তির দাবি করা হলেও রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো কর্মকাণ্ড এ সুরক্ষার আওতায় পড়ে না।

তিনি দাবি করেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, মামলা এবং গ্রেপ্তারের সুযোগ রয়েছে।

অধ্যাপক নুরুন্নবী মানিক আরও বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি ফৌজদারি অপরাধ করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪