| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কার্ফে ‘অচেনা’ কারিনা, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১০:৪০:৩২:পূর্বাহ্ন  |  ২০২ বার পঠিত
স্কার্ফে ‘অচেনা’ কারিনা, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও বরাবরই আলোচনায় থাকেন। নিজের স্টাইল, রূপ ও ব্যক্তিত্ব দিয়ে ট্রেন্ড তৈরি করা এই অভিনেত্রী এবার একটি সাধারণ স্কার্ফেই নতুন লুকে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল সমুদ্রকে পটভূমি করে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন কারিনা। ছবিগুলোতে লাল বিকিনি টপের ওপর ডোরাকাটা হালকা নীল শার্ট এবং মাথায় নীল রঙের প্রিন্টেড ব্যান্ডানা বা স্কার্ফ পরে দেখা যায় তাকে।

গলায় সূক্ষ্ম লকেটের চেইন, নো-মেকআপ লুক এবং রোদে উড়তে থাকা চুলে একেবারে স্বাভাবিক ও ক্যাজুয়াল সামার স্টাইলে ধরা দেন এই অভিনেত্রী। তার অনায়াস উপস্থিতি ও হাস্যোজ্জ্বল অভিব্যক্তি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে কারিনার মাথার নীল স্কার্ফটি। ক্যাপশনেও এটির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি লিখেছেন, যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্কার্ফটি আমার ভীষণ পছন্দ হয়েছে।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদল অনুরাগী কারিনার সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসায় ভাসিয়েছেন মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, বয়স আপনার কাছে শুধুই একটি সংখ্যা, আবার কেউ তার অনন্য স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। কিছু নেটিজেন রসিকতা করে মন্তব্য করেছেন “দাদি”, আবার কেউ তার নতুন লুক নিয়ে কটাক্ষ করেছেন।

সব মিলিয়ে, একটি সাধারণ স্কার্ফেই নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউডের ‘বেবো’ কারিনা কাপুর খান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪