| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১০:৫২:০৪:পূর্বাহ্ন  |  ২৭৮ বার পঠিত
আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রাজধানীর খিলক্ষেত ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি গণমাধ্যমকে জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪