| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজকীয় সাজে অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১২:১৫:০৮:অপরাহ্ন  |  ২৪১ বার পঠিত
রাজকীয় সাজে অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে নিজের অভিনয় দক্ষতা ও সাবলীল পারফরম্যান্স দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সময়-সময় নতুন সাজ ও আকর্ষণীয় লুকে ভক্তদের চমকে দেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ রাজকীয় ও আকর্ষণীয় ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন অপু বিশ্বাস। সোনালি রঙের মেটালিক শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী অলঙ্কারের দারুণ সমন্বয়ে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারে রাজকুমারীর সাজে।

ছবিগুলোতে নিজের জাঁকজমকপূর্ণ লুকের পেছনের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রশংসা করে অপু বিশ্বাস লিখেছেন, আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।

নিজের এই নতুন রূপের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগঘন মন্তব্য করেন ঢালিউডের এই তারকা। আয়নায় নিজেকে নতুনভাবে আবিষ্কারের অনুভূতি তুলে ধরে তিনি লেখেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।

অপু বিশ্বাসের এই লুকে তার আত্মবিশ্বাস, অভিজাত ভঙ্গি, চোখের চাহনি ও নান্দনিক উপস্থাপন ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে তার সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করছেন নেটিজেনরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪