| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৩:৩২:১৫:অপরাহ্ন  |  ৭৬০ বার পঠিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯: ডিএমপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, বিভাগভিত্তিক অভিযানে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন এবং উত্তরা বিভাগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা বড়ি, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪