| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬১৬

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ১১:২১:৪২:পূর্বাহ্ন  |  ১৭৪৩৩৯৬ বার পঠিত
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬১৬
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় এক হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৬০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

শুক্রবার (২৭ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৬০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৫৬ জন। মোট এক হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল ও চারটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪