| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ২২:৫৮:৩৯:অপরাহ্ন  |  ১৪৫৬ বার পঠিত
বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের হিজরী ১৪৪৮ সালের চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভা সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও গ্রুপের সভাপতি তৌফিকুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন গ্রুপের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, মাওলানা মো. আব্দুল খালিক, অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার (বেলাল), অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, মো. রফিকুল ইসলাম মুক্তা, মো. আফজাল হোসেন, মাওলানা মো. রুহুল আমিন, মো. মনোয়ার হোসেন (পুটু), মাওলানা কাজী ফজলুল করিম রাজু, মাওলানা মুফতি আব্দুল কাদের, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মাহমুদুর রহমান, মাহফুজুল হক, মো. আরেফ বিল্লাহ বিলু, এরশাদুল বারী এরশাদ, কাজী আবু বকর সিদ্দিক, আব্দুল হান্নান, ইসরাফিল হোসাইন, আব্দুল আজিজ, শেখ তোফায়েল তপুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪