| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে ইলেক্ট্রনিক্স শোরুমে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ০০:৪৯:৪৪:পূর্বাহ্ন  |  ৪৬৩৮৯ বার পঠিত
মেহেরপুরে ইলেক্ট্রনিক্স শোরুমে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের একটি ইলেকট্রনিক্স শোরুমে প্রবেশ করে চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি ধারালো এন্টিকাটার উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় লাল্টুর মোড়ের অদূরে অবস্থিত ‘রাখি ইলেক্ট্রনিক্স’ শোরুমে এ ঘটনা ঘটে।

আটককৃত উজ্জ্বল মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার রবিউলের ছেলে।

শোরুম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাখি ইলেক্ট্রনিক্সের ম্যানেজার সাফিয়া ইসলাম ও শোরুম স্টাফ আয়াত দোকানে কর্মরত ছিলেন। এ সময় অভিযুক্ত উজ্জ্বল শোরুমে প্রবেশ করে হঠাৎ ম্যানেজার সাফিয়া ইসলামের কাছে চাঁদা দাবি করেন। তাদের মধ্যে কথোপকথনের একপর্যায়ে উজ্জ্বল তার পকেটে থাকা একটি ধারালো এন্টিকাটার বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পুনরায় তা পকেটে লুকিয়ে ফেলেন।

ঠিক সে সময়েই আকস্মিকভাবে এক পুলিশ সদস্য শোরুমে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে উজ্জ্বলকে তল্লাশি করা হয় এবং তার পকেট থেকে দুটি এন্টিকাটার উদ্ধার করা হয়।

পরবর্তীতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪