| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ০১:০১:০৮:পূর্বাহ্ন  |  ১৮৮৭ বার পঠিত
পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে সাড়ে ৬ বছর বয়সী এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদ একই এলাকার কাচারিবাগের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদসহ দুই শিশু গোসল করতে পুকুরে যায়। গোসল শেষে একজন উঠে এলেও অপরজন হামিদ উঠে আসেনি। পরে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, পানিতে পড়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাকে মৃত পেয়েছি। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪