| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবিরের উপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২০:৫৯:০৫:অপরাহ্ন  |  ২০৩৪ বার পঠিত
শিবিরের উপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জকসু, জবি ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বাম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে শাহবাগ চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্য সচিব ফাতিমা তাসনীম জুমা।

মিছিলটিতে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ছাত্রদলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘জগন্নাথের রক্ত, বৃথা যেতে পারে না’, ‘কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

সংগঠনটি বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, আবাসন সংকট নিরসনসহ বেশকিছু ন্যায্য ও যৌক্তিক দাবির আন্দোলনে ছাত্রদলের সন্ত্রাসীরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এ ছাড়া পৃথক দুটি ক্যাম্পাসে অতর্কিত হামলা চালানো হয়েছে বলেও জানান তারা।

এ সময় আব্দুল্লাহ আল জাবের জানান, তারা শান্তিপূর্ণভাবে মিছিলে প্রতিবাদ জানাতে চান। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের কারও ‘উসকানি বা পাতা ফাঁদে’ পা না দিতে আহ্বান জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪