| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গবাদিপশুর স্বাস্থ্য রক্ষায় ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ০৮:৫০:৪৩:পূর্বাহ্ন  |  ১৬৮৯৪৫০ বার পঠিত
গবাদিপশুর স্বাস্থ্য রক্ষায় ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ছবির ক্যাপশন: গবাদিপশুর স্বাস্থ্য রক্ষায় ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : গবাদিপশুর রোগ রোধে সময়মতো ভ্যাকসিন প্রয়োগ বাধ্যতামূলক: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মানিকগঞ্জ: গবাদিপশুর রোগ প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন সরবরাহ ও প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, গবাদিপশু পালনে রোগ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ, যা ভ্যাকসিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।

শনিবার (২৮ জুন) মানিকগঞ্জের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচিত চারটি জেলায় গবাদিপশুর ক্ষুরারোগ প্রতিরোধের জন্য টিকা প্রদানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভ্যাকসিন নির্ধারিত সময় অনুযায়ী দেয়া না হলে তা কার্যকর হবে না, তাই সময়মতো ভ্যাকসিন প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এলএসডি রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ভ্যাকসিন দেশের মধ্যে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনেকের দাবি থাকা সত্ত্বেও কোরবানির হাটে আক্রান্ত গরু আসেনি।

গরুর দুধের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, খামারিরা সঠিক দাম না পেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই দেশের বিভিন্ন স্থানে চিলিং সেন্টার গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, বিদেশ থেকে গুড়া দুধ আমদানি বন্ধ করে এই অর্থ দেশের চিলিং সেন্টার নির্মাণে ব্যবহার করা উচিত।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: তোফাজ্জেল হোসেন বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের সফলতা মূলত খামারিদের সহযোগিতার ওপর নির্ভরশীল।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ানের সভাপতিত্বে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন, অধিদফতরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গবাদিপশু খামারিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও ভোলা জেলায় টিকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়।



রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪