| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিএসসিতে নতুন চার সদস্য নিয়োগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২০:২০:০২:অপরাহ্ন  |  ৮২২৪ বার পঠিত
পিএসসিতে নতুন চার সদস্য নিয়োগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন চার সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্তরা হলেন মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তারা পদে থাকবেন। তবে এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তাদের মেয়াদের শেষ সময় হিসেবে গণ্য হবে। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

নতুন চার সদস্য যোগ দেওয়ায় পিএসসিতে এখন চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। এর মধ্যে চেয়ারম্যান ছাড়া সদস্য রয়েছেন ২০ জন।

সরকারি চাকরিতে নিয়োগের জন্য বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং নিয়োগের জন্য সুপারিশ করার দায়িত্ব পালন করে পিএসসি।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪