| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৬ ইং | ১৪:০১:২২:অপরাহ্ন  |  ৫০৯ বার পঠিত
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমান

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন। রবিবার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।

এর আগে, মাতারবাড়ি পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন। সেখান থেকে তিনি সাম্প্রতিক বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পুনর্বাসনের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।

এর আগে আজ সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে আসেন। সেখান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টার মহেশখালীর মাতাবাড়ির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪