| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৬ ইং | ১৭:৩১:০৮:অপরাহ্ন  |  ৫০৭ বার পঠিত
বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

রবিবার (৯ আগস্ট) বিকালে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানান।

পরে তিনি বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় যাওয়ার কথা রয়েছে। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

এর আগে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এরও আগে সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪