| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাদশ শ্রেণিতে ভর্তি কীসের ভিত্তিতে, জানালেন শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৫:০৮:৩২:অপরাহ্ন  |  ২৩০ বার পঠিত
একাদশ শ্রেণিতে ভর্তি কীসের ভিত্তিতে, জানালেন শিক্ষামন্ত্রী

রিপোর্টর্স২৪ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, সবচেয়ে বেশি ৭১ দশমিক ৬৩ শতাংশ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম ৫৫ দশমিক ৪৯ শতাংশ পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে। 

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারের দিক থেকে রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫.৪২ শতাংশ, যশোরে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯.৪৮ শতাংশ, বরিশালে ৬০.৩৫ শতাংশ, সিলেটে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮.০৫ শতাংশ, ময়মনসিংহে ৫৭.৩৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ। 

চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন, অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এর মধ্যে ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

এসএসসিতে উর্ত্তীর্ণরা সামনে একাদশ শ্রেণিতে ভর্তি হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবারের একাদশ শ্রেণির ভর্তিও ফলাফলের ভিত্তিতেই সম্পন্ন হবে।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি জানান, একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে। পুরনো পদ্ধতি অর্থ্যাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪