| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্টান্টের সময় দুর্ঘটনা, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন জেসমিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১১:৫১:৩০:পূর্বাহ্ন  |  ৩৬৫১ বার পঠিত
স্টান্টের সময় দুর্ঘটনা, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন জেসমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজনের শুটিংয়ে ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী জেসমিন ভাসিন। পানিতে একটি কঠিন স্টান্ট করার সময় দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন এই অভিনেত্রী। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া ফোরাম’এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি প্রকাশিত শোটির একটি প্রমোতে জেসমিনকে একটি কঠিন ওয়াটার স্টান্টে অংশ নিতে দেখা যায়। স্টান্টের অংশ হিসেবে পানিতে নামার পর একপর্যায়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি।

স্টান্টটি শেষ হওয়ার পরও জেসমিন তাৎক্ষণিকভাবে আগের কোনো ঘটনা মনে করতে পারছিলেন না। আচমকা এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সেটে থাকা নিরাপত্তাকর্মী ও অন্যান্য কলাকুশলীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শুটিং সেটে বেশ কিছু সময় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে কাটে সংশ্লিষ্টদের।

পরবর্তীতে জানা যায়, জেসমিনের স্মৃতিশক্তি হারানোর বিষয়টি স্থায়ী ছিল না। অল্প সময়ের মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। শোয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই সূত্রের দাবি, দুর্ঘটনার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও জেসমিন অত্যন্ত ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। পরিস্থিতি সামলে তিনি স্বাভাবিক হওয়ার পর শুটিং-সংশ্লিষ্টদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড মেনেই ‘খতরোঁ কে খিলাড়ি’র শুটিং করা হয় বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হলেও, শোটির সেটে প্রতিযোগীদের আহত হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে আরেক প্রতিযোগী গৌরব খান্না পিঠে আঘাত পাওয়ার পর সেই চোটের দাগ প্রকাশ্যে এনেছিলেন। ওই ঘটনার পর শোটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছিল।

এবার জেসমিন ভাসিনের স্টান্টের সময় দুর্ঘটনা এবং সাময়িক স্মৃতিশক্তি হারানোর খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার দ্রুত সুস্থতার কামনা করেছেন।

তবে ঠিক কীভাবে স্টান্টের সময় দুর্ঘটনাটি ঘটেছিল এবং কী পরিস্থিতিতে জেসমিন কিছু সময়ের জন্য স্মৃতিশক্তি হারিয়েছিলেন, তা এখনো পুরোপুরি প্রকাশ্যে আসেনি। ঘটনার বিস্তারিত জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ‘খতরোঁ কে খিলাড়ি’র আগামী সপ্তাহের পর্ব পর্যন্ত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪