| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রঞ্জন কর্মকার মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৩:৩৩:৪১:অপরাহ্ন  |  ২৬৬২০ বার পঠিত
রঞ্জন কর্মকার মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির নেতারা শোকবার্তায় বলেন, রঞ্জন কর্মকার সারাজীবন দেশের অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু দেশের প্রগতিশীল আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪