| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৩:৫৩:৪০:অপরাহ্ন  |  ২৬৪১৫ বার পঠিত
আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি গুজবের একটি অংশ।’

এ সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

তরুণদের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায়ও তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের সঠিক শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

বর্তমান যুগকে তথ্যপ্রযুক্তির যুগ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এ বাস্তবতায় তরুণদের শক্তি ও মেধা দেশের উন্নয়নে ইতিবাচক মাত্রা যোগ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে এরই মধ্যে বর্তমান সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। তাদের শিক্ষা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪