| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশের বড় রদবদল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৬:০৭:৪৭:অপরাহ্ন  |  ৫৫২২ বার পঠিত
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশের বড় রদবদল

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি পৃথক একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে গাজীপুর, কুষ্টিয়া ও খুলনায় পুলিশ সুপার পদে নতুন নেতৃত্ব আসছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের পরিবর্তনের মাধ্যমে প্রশাসনিক কাঠামোতেও বড় ধরনের রদবদল করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪