| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে আবারো প্রেসার কুকার বোমা, নিষ্ক্রিয় করলো সিটিটিসি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৯:৩৩:২৫:অপরাহ্ন  |  ১৭৮০ বার পঠিত
সাভারে আবারো প্রেসার কুকার বোমা, নিষ্ক্রিয় করলো সিটিটিসি

সাভার প্রতিনিধি: সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে এটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে বনগাঁওয়ের ঘোড়া মসজিদের মাঠে প্রেসার কুকারে থাকা বোমাটি পাওয়া যায়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে একটি বাইকে করে তিনজন লোক আসে। তারা একটি নীল রঙের ড্রাম সেখানে রেখে যান। পরে মাদরাসার লোকজন ড্রামের ভেতর একটি কোরআন শরীফ, কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার, রিমোট ও কয়েকটি জামাকাপড় দেখতে পায়। সেখান থেকে কোরআন শরীফটি ভেতরে নিয়ে যাওয়া হয় এবং কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার মাঠের দূরে এক স্থানে রাখে। এরপরে সকাল ৬টার দিকে আবার কয়েকজন লোক এসে ড্রামটি নিয়ে যান। পরে সকাল ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বোমা নিষ্ক্রিয় করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪