| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দল ও সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ১৪:১৯:৪৮:অপরাহ্ন  |  ১৩০০ বার পঠিত
দল ও সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ ও সিনিয়র নেতাদের সঙ্গে হওয়া বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

এরপরই তিনি সরকার ও দলের মহাসচিব এবং স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪