| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বসুন্ধরা থেকে আওয়ামী লীগের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ২২:৫৫:৪৪:অপরাহ্ন  |  ৭৩২ বার পঠিত
বসুন্ধরা থেকে আওয়ামী লীগের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর কেজেডএম হাইস্ট ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা আগামী ১৫ আগস্ট শোক দিবস পালন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি নিতে সেখানে জড়ো হয়েছিলেন।

ভাটারা থানা পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে প্রস্তুতি সভা চলাকালে প্ল্যাকার্ড ও ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেওয়ার সময় অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪