| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ২২:০৬:৪২:অপরাহ্ন  |  ২৫১ বার পঠিত
তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি ভারতের পক্ষ থেকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। একইসঙ্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্যও ভারতের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

তিনি জানান, এসব আমন্ত্রণ ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বাংলাদেশে চলমান জ্বালানি সংকট ও অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।

রণধীর জয়সওয়াল বলেন, ‘ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো কার্যকর আছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, তা ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজস্ব শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪