| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যেই নামতে পারে বজ্রসহ বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১০:৫৩:৫০:পূর্বাহ্ন  |  ১০২৮ বার পঠিত
ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যেই নামতে পারে বজ্রসহ বৃষ্টি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সকাল থেকেই মেঘলা রাজধানীর আকাশ। থমথমে আবহাওয়ার মধ্যে বৃষ্টির অপেক্ষায় নগরবাসী। এ পরিস্থিতিতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রোববার দুপুরের মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি রাজধানীতে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। ফলে কয়েকদিনের তুলনায় দিনের বেলায় কিছুটা স্বস্তি পেতে পারেন নগরবাসী।

এদিকে রোববার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা থাকায় দিনের শুরুতেই অনেক এলাকায় বৃষ্টির আবহ তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের আগেই কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি দেখা দিতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের হলে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪