| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১১:৪৭:৫০:পূর্বাহ্ন  |  ৬৩৬ বার পঠিত
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন।

পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আজ বেলা সাড়ে ১১টার দিকে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪