| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১২:৩০:৫৪:অপরাহ্ন  |  ৬৭৫ বার পঠিত
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে তাকে সমর্থন দেয় বিএনপি জোট।

অন্যদিকে, ১১ দলীয় জোটের সমর্থনে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন কর্নেল অলি আহমদ। তার মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এখন নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করলে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পরিবর্তিত হতে পারে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্ধারিত দিনে ভোটগ্রহণের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪