| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ২২:৩৫:৫৩:অপরাহ্ন  |  ৩৭৯ বার পঠিত
৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি। এর মধ্য দিয়ে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে এটি।

তথ্য অনুযায়ী, ভারতে প্রথম তিন দিনে সিনেমাটির নেট আয় ৮১ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।

শুক্রবার মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপান টু’ আয় করে ২২ কোটি রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করেছে ২৬ কোটি রুপি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। প্রথম কিস্তি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। পুরো সময়ে সেটির আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। সেই আয়কেও মুক্তির প্রথম দিনেই পেছনে ফেলে দেয় ‘আওয়ারাপান টু’।

ইমরান হাশমির ক্যারিয়ারের অন্য সফল সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে নতুন সিনেমাটি। ‘হক’ ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি ও ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল প্রথম দিনে।

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে লড়াই চলছে ‘আওয়ারাপান টু’র। এখন পর্যন্ত আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমাটি।

নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’তে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪