| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বললেন তার স্ত্রী, ‘সাফাই’ গাইলেন সোমি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১৮:১৭:১১:অপরাহ্ন  |  ২০৫ বার পঠিত
গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বললেন তার স্ত্রী, ‘সাফাই’ গাইলেন সোমি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে সম্প্রতি নতুন করে চাউর হয়েছে পরকীয়ার গুঞ্জন। তরুণ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। এ প্রসঙ্গে স্বামী গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলেও খোঁচাও দিয়েছেন। এ ঘটনায় যখন বলিউড তোলপাড়, তখনই অভিনেতার পক্ষে প্রকাশ্যে সাফাই গাইলেন বলিউডের একসময়ের অভিনেত্রী সোমি আলী। 

সম্প্রতি বিমানবন্দরে কোমল রানির সঙ্গে ক্যামেরাবন্দি হন গোবিন্দ। এর পরপরই সামাজিক মাধ্যমে তাদের প্রেমের চর্চা জোরালো হয়। এই বিতর্কের আবহেই গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা পরোক্ষ খোঁচা দিয়ে বলেন, “গোবিন্দার মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, ভালো পোশাক পরুন।” 

সুনীতার এমন বক্তব্যের পর বলিপাড়ায় নতুন করে তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে তৈরি হয় নানা আলোচনা। তবে স্ত্রী ও নেটিজেনদের সমালোচনার পর গোবিন্দর পাশে দাঁড়ান সোমি আলী। সামাজিক মাধ্যমে গোবিন্দর সঙ্গে তোলা পুরনো কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে অভিনেত্রী লেখেন, আমি ইচ্ছাকৃতভাবেই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো তুলে ধরলাম। কারণ অন্য কেউ হয়তো এই কথাগুলো বলবে না। গোবিন্দকে আমি ব্যক্তিগত এবং পেশাগত— দুভাবেই চিনি। তাই দুদিক বিচার করেই তার সম্পর্কে বলতে পারি। গোবিন্দ হিন্দি সিনেদুনিয়ার অন্যতম সেরা প্রতিভা। এই ইন্ডাস্ট্রিতে থাকাকালীন যাদের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের মধ্যে অন্যতম বিনয়ী অভিনেতা গোবিন্দ।

কম বয়সী সহশিল্পীর সঙ্গে অভিনয় করা নিয়ে চলা সমালোচনার জবাবে সোমি আরও যোগ করেন, ‘কম বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধায় গোবিন্দর তো কোনো দোষ নেই। চিচি (গোবিন্দ) এবং সুনীতা— উভয়ের প্রতিই আমি শ্রদ্ধাশীল। তবে, কম বয়সি অভিনেত্রীর সঙ্গে কোনো অভিনেতার কাজ করার সিদ্ধান্তকে বয়সের মাপকাঠিতে ফেলে বিচার করা ঠিক নয়। প্রতিভার কোনো এক্সপায়ারি ডেট হয় না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪