| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ আগস্ট কোনো বিশেষ উদযাপন হবে না: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৫ ইং | ০৮:৪০:৫০:পূর্বাহ্ন  |  ১৬৮৮১১৯ বার পঠিত
৮ আগস্ট কোনো বিশেষ উদযাপন হবে না: প্রেস সচিব
ছবির ক্যাপশন: ৮ আগস্ট কোনো বিশেষ উদযাপন হবে না: প্রেস সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক : ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।

এর আগে গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।

পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪