| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৩:৪৪:০০:অপরাহ্ন  |  ৩০৮৪ বার পঠিত
দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হার দেখেছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের ইতিহাসগড়া জয়ে ক্রিকেটবিশ্বকে লাল বলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টাইগাররা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-ও সেটাই অকপটে জানালেন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলে শুক্রবার (২১ আগস্ট) শান্ত বলেন, এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।

তবে দলে উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশ অধিনায়ক, সতীর্থদের কাছে তার প্রত্যাশা, উন্নতির জায়গা সবসময়ই আছে। আমার মনে হয়, ওই ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না, এটা পার্ট অব গেইম আমার মনে হয়। তবে যত কম হয় ততই ভালো। ওই ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই ছোট ছোট উন্নতির জায়গা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে পারব।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে আরও বেশি খেলা প্রাপ্য বলে মনে করেন শান্ত, অবশ্যই (এখানে বেশি বেশি) খেলা উচিত। আমার মনে হয়, না খেললে আমাদের নিজেদেরও উন্নতি হবে না বা নিজেদেরকে সেভাবে বিশ্ব ক্রিকেটে আমরা কতটা সামর্থ্যবান বোঝাতে পারব না। গত ম্যাচ জিতে আমরা এই ইতিবাচক বার্তাটা দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি আমাদের যে দলটা আছে, যেকোনো কন্ডিশনে খেলার জন্য সামর্থ্যবান। যে ম্যাচ জিতেছি সে ম্যাচে ভালো খেলেছি, এখন আসন্ন ম্যাচে কীভাবে ভালো করতে পারি এটাও জরুরি।

প্রথম টেস্ট জয়ে প্রত্যাশা বেড়েছে সবার, দর্শকদের প্রতিও বার্তা দিলেন শান্ত, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি প্রত্যাশা সবসময় থাকা ভালো। দর্শকদের একটা ইতিবাচক দিক হচ্ছে, আমরা হারি বা জিতি সবসময় সাপোর্ট করে যায়, মাঠে আসে। এটাই আশা থাকবে। কালকের ম্যাচের খেলা দেখবেন। যাদের মাঠে আসার সুযোগ আছে আসবেন। আমরা চেষ্টা করব আমাদের সেরা খেলাটা খেলার।

সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে চাইবে, এ নিয়ে টাইগার অধিনায়কের ভাবনা, এতদূরে চিন্তা করতে চাই না। আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি, ভালো ক্রিকেট খেলতে চাই। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। ফলে জরুরি হচ্ছে একেক দিন একেক সেশন কত ভালো ক্রিকেট খেলছি, এটাই টার্গেট থাকবে। যদি প্রসেসটা ঠিক থাকে আমরা যদি সেশন বাই সেশন ভালো খেলতে পারি, ফল সেভাবেই আসবে। আগেই ফল নিয়ে চিন্তা করলে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ এবং অনেক কঠিন হবে আমাদের জন্য। আমি বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলাটা জরুরি আমাদের জন্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪