| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৮:০৮:৫৭:অপরাহ্ন  |  ২০৮১ বার পঠিত
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে সেই গুঞ্জন সরাসরি নাকচ করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়, মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সী কার্লোস। ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে তিনি কালেমা পড়েছেন বলেও খবর প্রকাশিত হয়।

তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি আরও আলোচনায় আসে। তিনি দাবি করেছিলেন, কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদ হামাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং সম্প্রতি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।

তবে সৌদি পত্রিকা ‘ওকাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস স্পষ্ট করেছেন, এসব তথ্য সত্য নয়। তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’

বিয়ের অনুষ্ঠান নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কার্লোস। তিনি বলেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।’ সূত্র : ওকাজ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪