| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে তিন জনের মৃত্যু, নতুন রোগী ১২২৮

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ১৭:২১:০৯:অপরাহ্ন  |  ৬৪৯ বার পঠিত
হাম উপসর্গে তিন জনের মৃত্যু, নতুন রোগী ১২২৮

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৮ জন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৯৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৪৯ হাজার ৫০৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩১ জন, গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩০ হাজার ৬০৯ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৯৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৩৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪