| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের বিশেষ অভিযানে ২৮ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৫ ইং | ১৫:২৮:৫৮:অপরাহ্ন  |  ১৭৪৭৯১৯ বার পঠিত
মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের বিশেষ অভিযানে ২৮ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল লতিফ (৫২), লাল মিয়া (১৯), কবিরুল (২০), তরিকুল (২১), রুবেল (২৬), তৌহিদুল আলম মাহিম (২৭),  ফাহাদ (২০),  সুমন (২২), দেলোয়ার দিলু (৩৫), নুরুল ইসলাম (৩২), আরমান (৩৭),  নাদিম (৪০),  তাসিব টাইকা (২২),  আনোয়ার (৪৫), জুলহাস (৩৫) ও  টিপু (৪০)। 

এসময়  কাছ থেকে দুটি সামুরাই, একটি রামদা ও একটি লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়।

অপরদিকে আদাবর থানা সূত্রে জানা গেছে, শনিবার অত্র থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলামিন (২২), শাওন হাওলাদার (২০), আজিজুল হক (৩৭),  নুর উদ্দিন ইসলাম (১৮), নাদিম হোসেন (২০), রনি বেপারী (২৩), শাহিনুর ইসলাম (২২), রাজু আহম্মেদ (৩২), রিজিকা (৪৫), মরিয়ম (২১), রাজু (২০) ও সুজন (২২)। 

এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪