| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১৯:৩৯:৫৪:অপরাহ্ন  |  ২৫২ বার পঠিত
২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স

স্টাফ রিপোর্টার: চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে) প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আগের বছরের (২০২৫) একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ। গত ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১০ লাখ  ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ (৫.১৯৮ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ২৪ আগস্ট) ছিল ৪৩৩ কোটি ৯০ (৪.৩৩৯ বিলিয়ন) ডলার।

সেই হিসাবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯.৮ শতাংশ।

প্রবাসী আয় ব্যবস্থাপনার সংঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকা এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বাড়ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪