| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ০১:১৩:৪৪:পূর্বাহ্ন  |  ৪৬৫৯ বার পঠিত
ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা

চট্টগ্রাম প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ১১টা দিকে এই ঘটনা ঘটে।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিও ধারণ করেন।

একই দিন রাত ১০টার দিকে পুলিশ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায়।

কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছিরের আন্দরকিল্লাস্থ বাসায় তল্লাশি চালানো হয়েছে। উনাকে পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪