| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরী-২০২৬ মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ০১:০৫:৫৫:পূর্বাহ্ন  |  ৪৮২৮ বার পঠিত
ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরী-২০২৬ মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’এই শ্লোগান ধারণ করে ৭ম ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরী-২০২৬ ৭ম ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরী-২০২৬ মহা তাঁবু জলসা ১৮ নভেম্বর (বুধবার) রাতে ময়মনসিংহ লেডিস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এস এম  হুমায়ুন কবির সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপ মহাপুলিশ পরিদর্শক, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষণ অফিসার মোঃ শফিকুল ইসলাম। 

সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাহমিনা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সহ প্রমুখ। ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরী-২০২৬ মহা তাঁবু জলসায় বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪