| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমান শাহ হত্যা: দায়রা আদালতেও ডনের জামিন হয়নি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১৯:৫৯:৪০:অপরাহ্ন  |  ১২৮ বার পঠিত
সালমান শাহ হত্যা: দায়রা আদালতেও ডনের জামিন হয়নি

স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় মহানগর দায়রা জজ আদালতেও জামিন পাননি এজাহারনামীয় আসামি ও ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ আদেশ দেন।

এই মামলায় গত ১২ আগস্ট ডনের জামিন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। এরপর জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন ডন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

এ মামলায় গত ২৪ আগস্ট ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। ওই আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য রয়েছে।

গত ৯ আগস্ট রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে।

পরে বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। ওই দিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে হত্যা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪