| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১১:৫৭:৫৯:পূর্বাহ্ন  |  ১১৪৩ বার পঠিত
সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান, সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের কবি। যেকোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি, যেকোনো আন্দোলন-সংগ্রামে প্রধান অনুপ্রেরণাও তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, নজরুলই ছিল মূল অনুপ্রেরণা।

আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪