| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের গোডাউনে অভিযান, জরিমানা ২০৫০০

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ০০:৪০:৩৯:পূর্বাহ্ন  |  ৬২২ বার পঠিত
কালাইয়ে সার ডিলার ও খুচরা  বিক্রেতাদের গোডাউনে অভিযান, জরিমানা ২০৫০০

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রেতাদের গোডাউনে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫ টার সময় উপজেলার কালাই বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকার বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রেতাদের গোডাউন পরিদর্শন করে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স ওমর রাইচ এন্ড আটা মিলকে ১৫০০০, এম এস ট্রেডার্সকে ৫০০০ এবং শরিফুল ট্রেডার্সকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার মোট ২০ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফয়সাল আহমেদ, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, সারের মজুত ও বাজারজাতকরণে অনিয়ম রোধ এবং সার ব্যবস্থাপনা আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে  সার ডিলারদের ও খুচরা বিক্রেতাদের গোডাউন পরিদর্শনকালে রেজিস্ট্রারে তথ্যের অসংগতি এবং খুচরা সার বিক্রেতাদের সার ক্রয়ের সঠিক তথ্য না থাকায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা প্রদান করেন।কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪