| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ০০:৪৪:৫৪:পূর্বাহ্ন  |  ৫৯০ বার পঠিত
সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী ও তার এক বছরের শিশুকন্যা। 

২৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় নলুয়া-টাঙ্গাইল সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে মালবাহী ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমেদের স্ত্রী ইসরাত জাহান আখি (২২)। দুর্ঘটনায় তার কোলে থাকা এক বছর বয়সী মেয়েশিশুটিও মারা যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে সখীপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় যাচ্ছিলেন ইসরাত জাহান। সন্ধ্যার দিকে সিএনজিটি বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার মুহূর্তে সিএনজি থেকে সড়কের ওপর ছিটকে পড়েন মা ও শিশু। পরে ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

এদিকে একই পরিবারের মা ও শিশুকন্যাকে একসঙ্গে হারানোর ঘটনায় স্বজনদের মধ্যে চলছে আহাজারি। মর্মান্তিক এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪