| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় ধূলিদূষণ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার: সৈয়দা রিজওয়ানা

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ০৬:৪৯:০৪:পূর্বাহ্ন  |  ১৬৮৭৩৩১ বার পঠিত
ঢাকায় ধূলিদূষণ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার: সৈয়দা রিজওয়ানা
ছবির ক্যাপশন: সৈয়দা রিজওয়ানা হাসান (ফাইল ছবি)

রিপোর্টার্স২৪ ডেস্ক :

এ বছর ঢাকার রাস্তায় ধূলিদূষণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দূষণ কমাতে অক্টোবর মাসের আগেই ঢাকার সব রাস্তার মেরামতের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৩০ জুন) সকালে সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন। 

উপদেষ্টা বলেন, ঢাকার রাস্তা থেকে ভাঙাচোরা এবং মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে ২৫০টি নতুন গাড়ি নামানো হবে। এ নিয়ে বিআরটিএ কাজ করছে। এসব পুরনো গাড়ি তুলে ফেললে ঢাকার বায়ু দূষণ কমবে। 

দীর্ঘমেয়াদি বায়ুদূষণ কমাতে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ করতে চীনা বায়ুদূষণ বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা। 

চীনের বিশেষজ্ঞ দল গত দুইদিন ঢাকার বায়ু দূষণের কারণ খুঁজতে বিভিন্ন বৈঠক করে নিজেদের অভিজ্ঞতার আলোকে মতামত দিয়েছেন বলেও জানান তিনি।



.

রিপোর্টার্স২৪/

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪