| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’: নেপালের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১১:৩৭:২২:পূর্বাহ্ন  |  ৩১৮০ বার পঠিত
ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’: নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালের কাছে ভারত ও চীন  উভয় দেশই সমান গুরুত্বপূর্ণ। ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলায় বিশ্বাসী নেপাল।

‘বাবা বা মাকে কি একে অন্যের বিকল্প হিসেবে ধরা যায়?’ চীন না ভারত, কোন দেশের বেশি ঘনিষ্ঠ নেপাল, এই প্রশ্নের জবাবে এমন মন্তব্যই করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। কাঠমান্ডুতে একটি সংবাদসংস্থা আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, নেপালের বিদেশমন্ত্রী বলেন, ‘আমরা খুব আবেগপূর্ণ জাতি। কিন্তু বিদেশনীতির ক্ষেত্রে আমরা যুক্তির দিকটা দেখি।

আমি আবারও বলছি, ভারত ও চীন দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক সুন্দর ও আমরা সেটাই বজায় রাখব। একটিকে অন্যটির বিকল্প হিসেবে দেখব না। আমি নিশ্চয়ই বাবাকে মায়ের সঙ্গে বা মাকে বাবার সঙ্গে বদলাতে চাইব না।’

চীন নেপালকে কার্যত দখল করে নিচ্ছে, এই ধারণা উড়িয়ে দিয়ে খানাল বলেন, ‘অনেক সময় ভারত থেকে এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়।

কিন্তু আমাদের সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো, আমরা এই সম্পর্ক বজায় রাখতে চাই। অনেক শতাব্দী ধরে এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ইতিহাস রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নেপালের দুই-তৃতীয়াংশ বাণিজ্য ভারতের সঙ্গেই হয়।

অন্যদিকে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নিয়েও মন্তব্য করেন খানাল।

তিনি বলেন, অনেক হইচই সত্ত্বেও এই প্রকল্প থেকে গত দশ বছরে নেপাল ‘জিরো ডলার’ পেয়েছে। ভারতের সংস্থা, বিশেষ করে পর্যটন, এনার্জি ও প্রযুক্তি ক্ষেত্রে যারা নেপালে বিনিয়োগ করতে চান, তাদের জন্য দরজা খোলা বলে যোগ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪