| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর...

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৭:০৩:৩৪:অপরাহ্ন  |  ৬২৯ বার পঠিত
মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর...

ইন্টারন্যাশনাল ডেস্ক: মাঝ আকাশে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে বলেন, ‘উভয় বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলেও জানিয়েছেন ক্যাপিনগুইয়ান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এর আগে চলতি বছরের মে মাসে, উত্তর ফিলিপাইনের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল দেশটি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪