| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ হাসপাতালে ভর্তি ঊর্ফী জাভেদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১৮:৩৫:২৭:অপরাহ্ন  |  ৮১২ বার পঠিত
হঠাৎ হাসপাতালে ভর্তি ঊর্ফী জাভেদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হঠাৎ হাসপাতালের বিছানায় প্রিয় তারকাকে দেখে উদ্বিগ্ন ভক্তরা। হাতে স্যালাইন, মুখে ক্লান্তির ছাপ-সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ছবি শেয়ার করেছেন ভারতীয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী ঊর্ফী জাভেদ। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন- হঠাৎ কী হয়েছে ঊর্ফীর?

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন ঊর্ফী। এক পোস্টে রসিকতার সুরে লিখেছেন, ‘বছরে একবার হাসপাতালে ভর্তি তো হতেই হবে।’

অন্য একটি ভিডিওতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। পেছনে বাজছে ‘ইতনি শক্তি হমে দে না দাতা’ গান। অপারেশন থিয়েটারে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।

তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি ঊর্ফী। তার টিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ফলে অসুস্থতার কারণ নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এর আগেও স্বাস্থ্য নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন এই কনটেন্ট নির্মাতা। ২০২৪ সালের জানুয়ারিতে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হাসপাতালের ছবি দিয়ে লিখেছিলেন, ‘২০২৪ শুরু করলাম ধামাকা দিয়ে।’ পরে পোস্টটি মুছে ফেলেন তিনি। তখনও হাসপাতালে ভর্তি হওয়ার কারণ জানাননি।

চলতি বছরের জুনে মুখ ফুলে যাওয়ার সমস্যার কথাও জানিয়েছিলেন ঊর্ফী। অনেকেই বিষয়টিকে ফিলারের পার্শ্বপ্রতিক্রিয়া মনে করলেও তিনি জানিয়েছিলেন, অ্যালার্জি, মানসিক চাপ এবং শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সমস্যাটির সম্পর্ক থাকতে পারে।

ঊর্ফী আরও জানিয়েছিলেন, বিড়ালের প্রতি তার অ্যালার্জি রয়েছে। অথচ বাড়িতেই রয়েছে তার তিনটি পোষ্য বিড়াল।

এবার হাসপাতালের বিছানা থেকে ঊর্ফীর ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের উদ্বেগ বেড়েছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ জানতে এখন অপেক্ষা করতে হবে তার পরবর্তী আপডেটের জন্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪