| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার বিচার নির্ধারিত গতিতেই এগোচ্ছে : চিফ প্রসিকিউটর

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ১০:২২:২৮:পূর্বাহ্ন  |  ১৬৮৬৮২১ বার পঠিত
হাসিনার বিচার নির্ধারিত গতিতেই এগোচ্ছে : চিফ প্রসিকিউটর
ছবির ক্যাপশন: হাসিনার বিচার নির্ধারিত গতিতেই এগোচ্ছে : চিফ প্রসিকিউটর

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে এগোচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায়বিচারের সব স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি। এতে কতদিন সময় লাগছে, এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, বিচারকে ন্যায়বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মত মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়।

তাজুল ইসলাম বলেন, বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবোও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করবো। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর।

আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪