| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে কী বিষয়ে সাক্ষাৎ করলেন সায়নী?

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২২:৫৭:৫৮:অপরাহ্ন  |  ৬৩৭২ বার পঠিত
মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে কী বিষয়ে সাক্ষাৎ করলেন সায়নী?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক সমীকরণ বদলের নিদর্শন নতুন নয়। তৃণমূলের টিকিটে জিতলেও দলবদল করে সায়নী ঘোষ বর্তমানে এনসিপিআই সংসদ সদস্য। গেল জুন মাসেই নতুন শিবিরে নাম লিখিয়েছিলেন এই অভিনেত্রী ও সংসদ সদস্য। এরপর জল গড়িয়েছে বহুদূর। তবে অনেকটাই আলোচনার আড়ালে ছিলেন সায়নী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেন। এরপর থেকে নতুন করে খবরের শিরোনামে এই অভিনেত্রী। 

এদিন থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি শেয়ার করেছেন সায়নী। যেখানে কখনও উত্তরীয় পরিয়ে বিজয়কে সংবর্ধনা দিচ্ছেন তিনি তো কখনও বা করজোড়ে কুশল বিনিময় করতে দেখা গেল সায়নী-বিজয়কে। একফ্রেমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে সেলফি তুলতেও দেখা গেল পশ্চিমবাংলার সাংসদ-অভিনেত্রীকে।

থালাপতি বিজয়ের সঙ্গে এমন আকস্মিক সাক্ষাতের মুহূর্ত শেয়ার করে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল বাড়িয়েছেন সায়নী ঘোষ। অনেকের প্রশ্ন এটা কী শুধুই সৌজন্যমূলক সাক্ষাৎ নাকি অন্য কারণ রয়েছে এর পেছনে?

এদিকে মুখ্যমন্ত্রী থালাপতির কাজের ভূয়সী প্রশংসা করেছেন সায়নী। তার কথায়, ‘তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের সঙ্গে দেখা করে অত্যন্ত ভালো লাগল। তামিলনাড়ুর অভাবনীয় উন্নয়ন, নতুন সুযোগবৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে নিজের চিন্তাভাবনা তুলে ধরার পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তার ভালোবাসার কথাও জানিয়েছেন।’

পাশাপাশি থালাপতি বিজয়ের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে কৃতজ্ঞতাও জানিয়েছেন সায়নী। ওই পোস্টেই থালাপতি বিজয়কে শুভেচ্ছা জানিয়ে সায়নী বলেন, ‘তামিলনাড়ুর উন্নয়নের জন্য উনি যে দৃষ্টিভঙ্গি বা লক্ষ্য স্থির করেছেন, তা বাস্তবায়নের জন্য আমার শুভকামনা রইল।’

এমন ফ্রেমবন্দি মুহূর্ত দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলার নেত্রী-অভিনেত্রী কি বর্তমানে দক্ষিণমুখী? নাকি সিনেমার কাজের জন্যই তামিলনাড়ুতে সায়নী? তবে এমন সাক্ষাৎ সৌজন্যমূলক বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪