| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় বিএনসিসি ক্যাডেটদের মাঝে ইউনিফর্ম বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৯:২৭:০৮:অপরাহ্ন  |  ১৩২৪ বার পঠিত
দাগনভূঞায় বিএনসিসি ক্যাডেটদের মাঝে ইউনিফর্ম বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে জায়লস্কর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ৩১ জন ক্যাডেটদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। 

অত্র বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম বেলাল হোসেন মিয়াজির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল। 

বক্তারা বলেন, বিএনসিসি ক্যাডেটরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতা, দুর্যোগ মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এই ইউনিফর্ম ক্যাডেটদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং তাদের মাঠ পর্যায়ের কার্যক্রমে আরও বেশি গতিশীলতা আনবে।

ইউনিফর্ম হাতে পেয়ে ক্যাডেটরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং দেশের সেবায় সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪