| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনয়ে সফল কারিনা, তবু পড়াশোনা নিয়ে আজও আক্ষেপ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৬:৪০:৩২:অপরাহ্ন  |  ২৪৩ বার পঠিত
অভিনয়ে সফল কারিনা, তবু পড়াশোনা নিয়ে আজও আক্ষেপ

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। তবে জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও আক্ষেপ রয়েছে এই অভিনেত্রীর। আর সেই আক্ষেপ থেকেই দুই ছেলে তৈমুর ও জেহর পড়াশোনা নিয়ে বেশ সতর্ক কারিনা।

কাপুর পরিবারের কন্যা এবং পতৌদি পরিবারের পুত্রবধু হিসেবে পরিচিত কারিনার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল খুব অল্প বয়সেই। ক্লাস ইলেভেনের পরই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন তিনি। এরপর আর পড়াশোনা শেষ করা হয়নি তার। সময়ের সঙ্গে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও শিক্ষা অসম্পূর্ণ রেখে আসার বিষয়টি এখনও মনে দাগ কেটে আছে অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আক্ষেপের কথা জানিয়েছেন কারিনা। পাশাপাশি সন্তানদের পড়াশোনার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

কারিনা বলেন, আমি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দিতে চাইনি। সবসময়ই চেয়েছিলাম লেখাপড়া যাতে করতে পারি। তাই আমার এখনও আফসোস হয়। আমি জানি অনেকেই এটা নিয়ে ঠাট্টা করতে পারে বা যা খুশি বলতেও পারে। কিন্তু সেই সময়ে যে সুযোগটা এসেছিল, তাতে ক্লাস ইলেভেনের পরে আর পড়াশোনা করতে পারিনি।

এদিকে দুই সন্তানের মা হওয়ার অভিজ্ঞতাও কারিনার কাছে একেবারেই আলাদা। বড় হয়েছেন বোন কারিশমা কাপুরের সঙ্গে। ফলে নিজের শৈশবে কোনো ভাই না থাকায় দুই ছেলেকে একসঙ্গে বড় হতে দেখা তার কাছে নতুন এক অনুভূতি।

এ প্রসঙ্গে কারিনার মত, ‘আমি আর কারিশমা দুই বোন। তাই দুই ছেলে থাকাটা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। এটা প্রায় এক অলৌকিক অভিজ্ঞতার মতো। কারণ, আমি কখনও কোনও ভাইয়ের সঙ্গে বড় হইনি। তাই তৈমুর আর জেহকে দেখাটা আমার কাছে অসাধারণ এক অনুভূতি। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪