| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত নিয়ে আবারো সর্তক করলো পুলিশ

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ১৬:০৪:৪৮:অপরাহ্ন  |  ১৬৮৫৪৮১ বার পঠিত
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত নিয়ে আবারো সর্তক করলো পুলিশ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেছে উল্লেখ করে আবারো সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 সোমবার রাতে ডিএমপি জানায়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সব প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে যা এখনো বলবৎ রয়েছে। 

এতদসত্ত্বেও, উল্লিখিত এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ডিএমপি কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

এদিকে সোমবার  দুপুরে ৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের ‘অরুণ্যদয়’ গেট দিয়ে বের হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে একদল আন্দোলনকারী। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের বাধায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া পুলিশ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪