| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিভিআইপি-ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিকতর মনোযোগের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ০৪:১৪:১৬:পূর্বাহ্ন  |  ১৬৮৪১৪০ বার পঠিত
ভিভিআইপি-ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিকতর মনোযোগের নির্দেশ
ছবির ক্যাপশন: ভিভিআইপি-ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিকতর মনোযোগের নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অতিরিক্ত ৬টি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সর্বশেষ নিরাপত্তা পর্যালোচনায় কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এখন থেকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপসমূহ হলো-

১. ভিআইপি ও ভিভিআইপি ব্যাগ স্ক্রিনিংয়ে অধিকতর মনোযোগ প্রদান।

২. এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।

৩. সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নজরদারির নির্দেশনা প্রদান।

৪. মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর ‘হাই রিস্ক’ ব্যাগের ক্ষেত্রে ম্যানুয়াল তল্লাশি বাধ্যতামূলক।

৫. আগ্নেয়াস্ত্র বহনকারীদের জন্য বিমানবন্দরে প্রবেশের আগে পূর্বানুমতি নিশ্চিতকরণ এবং রেকর্ড সংরক্ষণ।

৬. কোনো ধরনের ‘সিকিউরিটি ব্রিচ’ ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪